হাতে হাত রেখে হাসপাতাল থেকে মা-মেয়ের বাড়ি ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

তিন দিন পর মা-মেয়ে একে অপরের হাত ধরে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন! অসাধারণ এই ছোট্ট গল্পটি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর।

তিশা নিজেই শোনালেন গল্পটি। ফেসবুক পেজে প্রকাশ করেছেন ৯ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা গেছে গাড়িতে বসে আছেন তিশা, কোলে ইলহাম। কোলে থেকেও মায়ের হাত মুঠোয় ধরে আছে শক্ত করে! আর সেটি দেখে আবেগে আপ্লুত মা।

তিশা জানান, শনিবার (৮ জানুয়ারি) দুপুরে তারা বাসায় ফিরেছেন। বললেন, ‘ছোট্ট ইলহাম মায়ের হাত শক্ত করে ধরে আজ বাসায় ফিরলো। ফারুকী, ইলহাম ও আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই- যারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।’

বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিশার কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা ইলহাম নুসরাত ফারুকী। এসময় পাশে ছিলেন বাবা মোস্তফা সরয়ার ফারুকী।

লম্বা প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। 

/এমএম/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন