ইনস্টাগ্রামের রানী এখন কাইলি জেনার

বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১১:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৭:০১

অন্য তারকাদের চেয়ে রঙিন পর্দা কিংবা খবরের কাগজে উপস্থিতি খানিকটা কম হলেও ইনস্টাগ্রামের রানী এখন কাইলি। 

এ রিয়েলিটি শো তারকার ইনস্টাগ্রাম ফলোয়ার এখন বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে বেশি।

ইনস্টাগ্রামে অনেক দিন খুব একটা সক্রিয়ও ছিলেন না কাইলি। প্রেমিক ট্রাভিস স্কটের দ্বিতীয় সন্তান গর্ভে। কদিন আগে প্রেগন্যান্সির কয়েকটা ছবি আপলোড করেছিলেন মাত্র। আর এর মধ্যেই বেড়ে চলেছে ফলোয়ার। ছাড়িয়ে গেছে খ্যাতির চূড়ায় থাকা গায়িকা আরিয়ানা গ্রান্দেকেও (২৮ কোটি ৯০ লাখ ফলোয়ার)।

শুধু তারকাখ্যাতি নয়, কাইলির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে তার জনপ্রিয় মেকআপ পণ্যও। অন্যদের চেয়ে যেগুলোর দাম ঢের কম। তবে এর মধ্যে আবার অনেকে কাইলির সামাজিক কার্যক্রমের জন্যেও তার ভক্ত বনেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ নামডাক তার। 

মাত্র ২১ বছর বয়সে বিলিয়নিয়ার হয়েও এর আগে অনেকের ভ্রু কুঁচকে দিয়েছিলেন কাইলি জেনার।
এদিকে ইনস্টাগ্রামে ৩৮ কোটি ৯০ লাখ ফলোয়ার নিয়ে এখনও নিজের রাজত্ব অক্ষত রেখেছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সূত্র: সিএনএন

/এফএ/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা