করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর 

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১১:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪:৫৪

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। জানা যায়, গতকাল (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ (১৭ জানুয়ারি) সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মূলত জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নূর নমুনা জমা দেন। তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনও জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ 

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। 

/এম/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ  
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ  
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার