চট্টগ্রামে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২৫, ১৫:০২আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:০২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১২০ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে ১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২০ জনের পরীক্ষায় ৭ জন, মা ও শিশু হাসপাতালে ৯ জনের পরীক্ষায় ১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৯ জনের পরীক্ষায় ৬ জন এবং এপিক হেলথ কেয়ারে ২৫ জনের পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৫ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৭৮ ও পুরুষ ৮১ জন রয়েছেন। চট্টগ্রামে চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১২০ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের