মনোজ-শবনমের ‌‘নোনাজলের বৃষ্টি’

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১২:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২:৪২

ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে যায় কক্সবাজার। একই দিনে বৃষ্টি আর শ্রেয়াও যায় সেখানে।

কাকতালীয়ভাবে একই হোটেলে ওঠে সবাই। ঝামেলা বাধে রুম বুকিং নিয়ে। বোর্ডারদের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও তাদের ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করার চেষ্টা করছে! 

এমনই এক মজার গল্প নিয়ে ‘নোনাজলের বৃষ্টি’ নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী প্রমুখ। 

নির্মাতা দীপু হাজরা বলেন, ‘এভাবে গল্পের মোড় নেয় অন্যদিকে। সবমিলিয়ে প্রেম-বিরহ আর মজার কিছু ঘটনার মিশেলে কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ 

২২ জানুয়ারি শনিবার রাত আটটায় আরটিভিতে প্রচার হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’।

 

/এমএম/
সম্পর্কিত
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ