কারিনার সঙ্গে সম্পর্ক শুনেই সাইফকে অক্ষয়: ও সাংঘাতিক মেয়ে

বিনোদন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৩

২০০৭ সালে ‘তাশান’ ছবির শুটিংয়ে পরস্পরের প্রেমে পড়েছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। শুটিং চলাকালীন সময়ে কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ। এবং সেটি তখনই মঞ্জুর হয় কারিনার পক্ষ থেকে।

তখন এই দুজন ছাড়াও শুটিং ইউনিটে ছিলেন অক্ষয় কুমার। যনি নিজেও ছবিটির অন্যতম মুখ্য চরিত্রে শুটিং করছিলেন। মজার তথ্য হলো, কারিনার প্রতি সাইফের সন্দেহজনক ভাবসাব লক্ষ করেন অক্ষয়। বন্ধু সাইফকে বারবার সচেতন করেছিলেন তিনি। বলেছিলেন, কারিনার সঙ্গে প্রেম নিয়ে কোনও বাড়াবাড়ি না করতে। অক্ষয়ের মতে, কারিনা ও কাপুর পরিবার অত্যন্ত ‘সাংঘাতিক’! 

সাইফ-কারিনার প্রেম-সংসারের ১৫ বছরের মাথায় সম্প্রতি এমন বিস্ময়কর তথ্য জানালেন কারিনা নিজেই। তাও আবার গল্পটি করেছেন অক্ষয় কুমারের স্ত্রী আরেক বলিউড অভিনেত্রী টুইংকেল খান্নার কাছে!
 
কারিনা টুইংকেলকে আরও জানান, ‘শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই সাইফকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কারিনার দিকে না ঝোঁকারই উপদেশ দিতেন খিলাড়ি। তবে সেসব কথায় শেষমেশ আর কানে ঢোকাননি সাইফ।’

সম্প্রতি, টুইক ইন্ডিয়ার জন্য কারিনার সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইংকেল খান্না। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে হাসতে হাসতে অক্ষয়-ঘরণীর কাছে এসব গোপন কথা ফাঁস করলেন কারিনা। 

কারিনার ভাষায়, ‘অক্ষয় আমাদের দেখেই বুঝেছিল কিছু একটা চলছে বা হতে চলেছে। তাই ও সাইফকে বারবার আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বোঝাতো সাবধানে পা ফেলতে।’ 

হাসতে হাসতে কারিনা আরও যোগ করেন, ‘আমার উদ্দেশে সাইফকে অক্ষয় শুধু বলতো- ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পরিবার আরও সাংঘাতিক। তাই কোনও বাড়াবাড়ি করিস না। আমি ভীষণ ভালো করে জানি, তাই তোকে বলছি। যা করবি, সাবধানে।’ 

কারিনার জবানিতেই জানা যায়, সাইফ তখন অক্ষয়কে আশ্বস্ত করে বলেছিল তাদের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত থাকতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক