দু’জনেই ঘটক!

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬

এলাকার নামকরা দু’জন ঘটক রমিজ ভাই ও শায়রা বানু। দু’জনই দারুণ দারুণ কথা বলে পাত্র-পাত্রী পক্ষকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দারুণ অভিজ্ঞ। স্বাভাবিক নিয়মেই তাদের ভেতর ঘটকালি ইস্যুতে ভালোই দ্বন্দ্ব তৈরি হয়।

এমনই দুটি মজার ও সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত দুই টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশা। নাম ‘ঘটক’। সিএমভি’র প্রযোজনা ও সোহাইল রহমানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম।

নির্মাতা জানান, নাটকের গল্পের শুরুটা এমন হলেও মাঝপথে দু’জনেই বিপাকে পড়েন একটি বিয়েকে কেন্দ্র করে। কারণ, ঘটনাচক্রে ঐ বিয়ের দায়িত্ব বর্তায় দু’জনের কাঁধে। এরপর ঘটতে থাকে দুই ঘটককে ঘিরে বিস্ময়কর ও মজার সব ঘটনা।

দু’জনেই ঘটক!

নির্মাতা জানান, চরিত্র দু’টিতে অসাধারণ অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ভক্তরা এভাবে আগে আর তাদেরকে দেখেনি।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘ঘটক’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
‘শাড়ির ভাঁজ ভাঙেনি’ তিশার জামিন শুনানিতে আদালতে চাঞ্চল্যকর বিতর্ক
‘শাড়ির ভাঁজ ভাঙেনি’ তিশার জামিন শুনানিতে আদালতে চাঞ্চল্যকর বিতর্ক
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ি নিয়ে ‘প্রতারণা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
শাড়ি নিয়ে ‘প্রতারণা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়