চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

জায়েদ খানের সম্পাদক পদ বাতিল, বিজয়ী ঘোষণা নিপুণকে

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে আখ্যা দেন আপিল বোর্ডের প্রধান সোহান।  

সোহান জানান, রবিবার (৬ ফেব্রুয়ারি) এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

এর আগে পূর্বনির্ধারিত সূচি মতে, এদিন বিকাল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসি ঢোকেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিলো ‌‘উই ওয়ান্ট জাস্টিস’। এসময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। এদিন বিবাদী জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। 

শুনানি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ‘সম্পাদক’ পদ নিয়ে ওঠা বিতর্ক সমাধানের লক্ষ্যেই আপিল বোর্ডের এই বৈঠক। যার মধ্যদিয়ে নিপুণের অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হলো নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের। 

আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বোর্ডকে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এদিকে এই আপিল বোর্ডকে ‘অবৈধ’ বলে দাবি করছেন জায়েদ খান। তার ভাষ্য, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর এই বোর্ড বাতিল হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বোর্ডকে অবৈধ মনে করেন বলেই জায়েদ খান এই শুনানিতে অংশ নেননি। বিষয় ঘোষণার পর

/এম/এমএম/
সম্পর্কিত
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প