শিল্পী সমিতিতে নতুন তালা, বদলানো হয়েছে সিসি টিভির পাসওয়ার্ডও

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নাটকীয়তা সিনেমাকেও হার মানিয়েছে। যার সর্বশেষ নজির পাওয়া গেলো তড়িঘড়ি করে কার্যালয়ের তালা-চাবি ও চেয়ার পরিবর্তনের মধ্য দিয়ে। শুধু তাই নয়, বদলে ফেলা হয়েছে সিসি টিভির পাসওয়ার্ডও। 

বিষয়টি প্রথম বুঝতে পারেন তরুণ নায়ক ও এবারের নির্বাচনে জায়েদ খানের প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত জয় চৌধুরী। জানান, তিনি এফডিসিতে শুটিং করছিলেন। এর ফাঁকে ওয়াশরুমে যাওয়ার জন্য শিল্পী সমিতির কার্যালয়ে যান। কিন্তু তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে পারছিলেন না।

পরক্ষণেই জানা যায় শপথগ্রহণ শেষে কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষ থেকে তালা পরিবর্তন করা হয়েছে। 

জয় চৌধুরী বলেন, ‘চেয়ার পরিবর্তন করার বিশেষ কোনও কারণ থাকতে পারে। হয়তো এখানে সভাপতি-সাধারণ সম্পাদকের নিজস্ব কোনও মতের ব্যাপার রয়েছে। কিন্তু তালাচাবি পরিবর্তনের বিষয়টা বুঝতে পারছি না। বিগত চার বছর ধরে এই কার্যালয়ে আছি। এর আনাচকানাচে কোথায়, কী রয়েছে আমার সব জানা আছে। এখানে সোনাদানা লুকানো নেই যে চুরি হয়ে যাবে।’

তবে বেশি সময় লাগেনি জানতে যে, কারা ও কী কারণে এই পরিবর্তন করেছেন। বদলানোর বিষয়টি স্বীকার করে এর ব্যাখ্যাও দিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদের সাইমন সাদিক। এবারের নির্বাচনে তিনি সহ-সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন।

আজ (৮ ফেব্রুয়ারি) ১৮ সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘শিল্পী সংগঠন যখন নতুন একটি কার্যক্রমে যাচ্ছে, নতুন সভাপতি-সেক্রেটারি এসেছেন, উনারা বা আমরা যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করা হয়েছে। চাবি হারিয়ে গেছে বা কিছু একটা হয়েছে, তালা তো চেঞ্জ করতেই হবে।’

এটার পাশাপাশি তিনি জানান, কেবল তালা-চেয়ারই নয়, সিসি ক্যামেরার পাসওয়ার্ডও বদলানো হয়েছে। তার ভাষ্য, ‘নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সবার মত নিয়ে নিরাপত্তার স্বার্থেই নতুন তালা আনা হয়েছে। ক্লোজড সার্কিট ক্যামেরা যেটা ছিল তার পাসওয়ার্ডও পরিবর্তন করা হয়েছে।’

/এম/
সম্পর্কিত
ছবি ও সিনেমার গল্প
ছবি ও সিনেমার গল্প
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
টাইমস স্কয়ারে নাচবেন ঋতুপর্ণা-জায়েদ খান
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
পর্দায় ফেরার তারিখ জানালেন জায়েদ খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প