তুমি ববিতা আমি উজ্জ্বল! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪

ভ্যালেন্টাইন নিয়ে অনেক নাটক-গান-সিনেমার খবর মিললেও, চলমান শীতকাল নিয়ে কিন্তু কোনও আয়োজন নেই এ পাড়ায়! হতেও পারে- এমন অভাববোধ থেকেই জোট বাঁধলেন সময়ের দুই জনপ্রিয় ডিজে সনিকা ও মারুফ।

যারা দুজন ডিজে প্রফেশনের বাইরেও একক গান গেয়ে ভালোই সুনাম পেয়েছেন শ্রোতাদের কাছ থেকে। সনিকা করেছেন হাবিবের উদ্যোগে ‘কানে কানে’ আর মারুফ তার ভাই মীর মাসুমকে নিয়ে তুলকালাম বাঁধিয়েছেন ‘বাবু খাইছো’ গানটি দিয়ে। এবার সেই দু’জন এক হয়ে বাঁধলেন শীতের গান ‘শীত শীত লাগে’!

তুমি ববিতা আমি উজ্জ্বল! (ভিডিও) গানটির কথায় যেখানে ডিজে মারুফ নিজেকে দাবি করলেন নায়ক উজ্জ্বল হিসেবে আর সহশিল্পী সনিকাকে বলছেন নায়িকা ববিতা! র‌্যাপ-রোমান্টিক ঘরানার গানটির শুরুটা এমন- শীত শীত লাগেরে বড় শীত শীত লাগে/ একা থাকা যায় না/ আমার কাছে আগুন আছে, পাশে আয়না...।

ডিজে মারুফের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন মীর ব্রাদার্স (মারুফ ও মাসুম)। সনিকা-মারুফকে মডেল করে গানটির গ্ল্যামারাস একটি ভিডিও নির্মাণ করেছেন যৌথভাবে নিডো খান ও মহসীন মেহেদী।

তুমি ববিতা আমি উজ্জ্বল! (ভিডিও) গানচিত্রটি প্রসঙ্গে ডিজে মারুফ বলেন, ‘শীতকাল ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গানটি প্রকাশ হলো। আশা করছি আমাদের গানটি শুনে শ্রোতারা এই শীতে ভালোই উষ্ণতা খুঁজে পাবেন।’

এই শিল্পী আরও জানান, এই গানটির প্রথম দুই লাইন নেওয়া হয়েছে ৮০ দশকের অন্যতম সফল ছবি ‘অপরাধ’ থেকে। সেখানেও শীতকে কেন্দ্র করেই গানটি তৈরি। তাতে পর্দায় ঠোঁট মেলান ববিতা ও উজ্জ্বল। সেই গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর দিয়েছেন সত্য সাহা। 

‘‌শীত শীত লাগে’ অন্তর্জালে উন্মুক্ত হলো ১২ ফেব্রুয়ারি অনুপম মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
প্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং