লাস ভেগাসে জেমস

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২

বিশ্বের প্রধানতম বিনোদনের শহর লাস ভেগাসে যাচ্ছেন বাংলার নগর বাউল জেমস।

আগামী ১-৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে এই জৌলুস নগরীতে হবে বঙ্গ সম্মেলন। ইতোমধ্যে এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজকরা জানালেন, এতে উপস্থিত হবেন বাংলা সংগীতের অন্যতম তারকা জেমসও। অংশ নেবেন কনসার্টে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিনও।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এই বাংলা ভাষাভাষী সম্মেলন।

এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন। তিনি জানান, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবক’টি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
এক সঙ্গে ৯০ দশকের ৩ নায়ক, সঙ্গে কলকাতার নায়িকা
এক সঙ্গে ৯০ দশকের ৩ নায়ক, সঙ্গে কলকাতার নায়িকা