ইমরানের সঙ্গে একান্তে কে! 

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৪:১৪আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫:৩৫

গত এক দশকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আলোচিত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি জড়িয়েছেন প্রেমের গুঞ্জনে, পেয়েছেন সুরকার-শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতিও!

এমন পরিস্থিতিতে নতুন কিছু ছবিতে নজর কাড়লেন ইমরান। রহস্য, কে তার সঙ্গে এভাবে একান্তে! নাম জানা গেলো- সেমন্তী সৌমি। পেশায় মডেল। নিশ্চিত হওয়া গেছে, অন্য কিছু নয়। এবার এই সৌমিকে নিয়েই পর্দায় হাজির হচ্ছেন ইমরান।

নতুন গানচিত্রটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। জিসান খান শুভর কথা-সুরে গানটির সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই। 

ত্রিভুজ প্রেমের গল্পে সাজানো হয়েছে গানটির ভিডিও। ইমরান-সেমন্তীকে রোমান্টিক জুটি করে এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সঙ্গে আছেন মডেল আদর আহমেদ। 

ইমরানের সঙ্গে একান্তে কে!  নতুন এই গানচিত্র প্রসঙ্গে ইমরান বলেন, ‘জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। ওর গীতিকবিতাও চমৎকার। প্রথমবার তার কথা-সুরে গান করলাম। খুবই চমৎকার অভিজ্ঞতা। আর চন্দন দার ভিডিও মানেই ভিন্ন কিছু।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১০ মার্চ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ‘কে রাখে আমারে’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প