এলো ‌‘এবং বিশ্বজিৎ’

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১১:৫২আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৫৫

গতকাল (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’র প্রকাশনা উৎসব। বইটি লিখেছেন এসময়ের সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রকাশ করেছে আজব প্রকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’র অন্যতম মহাসচিব ও ‘গীতিকবি সংঘ, বাংলাদেশ’র সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘এই আয়োজন খুবই আনন্দের। কারণ বরেণ্য শিল্পীদের জীবন লিপিবদ্ধ থাকা এই জগতের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন কাজ খুব কম হয়েছে। কুমার বিশ্বজিৎ তার গানে পৃথিবী জয় করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন। তার কথনে তার গড়ে ওঠার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।’

বিশেষ অতিথি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘কুমার বিশ্বজিৎ বাংলাদেশের গুণী শিল্পী। গুণীদের কদর করলে দেশে আরও গুণী জন্ম নেবে। তাই এধরনের কাজে সাধুবাদ জানাই।’ আয়োজনে অতিথিরা

আয়োজনের মধ্যমণি কুমার বিশ্বজিৎ তার অনুভূতি তুলে ধরেন। বলেন, ‘এর আগেও অনেকে এমন কাজ করতে চাইলেও আস্থা পাইনি। জয়ের ওপর আস্থা ছিল তাই রাজি হয়েছি। নিজের জীবদ্দশায় নিজের জীবনীগ্রন্থ দেখে যেতে পারলাম, সেটাই আমার জন্য আনন্দের। এ বই পড়ে তরুণ প্রজন্ম আমাদের জীবনের যে চড়াই-উৎরাই তা থেকে শিক্ষা নেবে বলেই আশা করি।’ 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইয়ের লেখক জয় শাহরিয়ার, ইউভার্সেল হাসপাতালের পক্ষে ডা. আশীষ কুমার চক্রবর্তী, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। মোড়ক উন্মোচনের আগে হয় আলোচনা অনুষ্ঠান। পরে একটি স্মৃতিচারণ পর্ব ছিল। সবশেষে ছিল কুমার বিশ্বজিতের অটোগ্রাফ সেশন।

/এম/
সম্পর্কিত
গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর
গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর
নির্ঝরের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব
নির্ঝরের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব
গান নয়, সন্তান হারানো পিতার ক্রন্দন (ভিডিও)
গান নয়, সন্তান হারানো পিতার ক্রন্দন (ভিডিও)
‘নিবিড় অপেক্ষা’য় কুমার বিশ্বজিৎ...
‘নিবিড় অপেক্ষা’য় কুমার বিশ্বজিৎ...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প