গীতিকবি কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী কিশোর

বিনোদন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ২১:০০আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ২১:০০

এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনও গান লিখেছেন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সুরও দিয়েছেন তিনিই। নাম দিয়েছেন ‘জটিল মানুষ’। আর তাতে কণ্ঠ বসিয়ে সংগীতায়োজন করেছেন তারই শিষ্য কিশোর দাস।

এখানেই শেষ নয়, কুমার বিশ্বজিতের প্রথম গীতিকবিতা বলে কথা! গানটির ভিডিও নির্মাণ হয়েছে গল্পের আদলে। যাতে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির আর মুকিত জাকারিয়ার মতো অভিনেতারা। বিশেষ চমক হিসেবে গানটির র‌্যাপ ও ভিডিওতে মডেল হিসেবে আছেন পান্থ কানাই-এর মতো সংগীতশিল্পীও। আর পুরো ভিডিওটি বানিয়েছেন আরাফাত সেতু।

কথা, সুর, কণ্ঠ আর ভিডিওর গল্প মিলে জমজমাট এই গানচিত্রটি ইউটিউবে প্রকাশ হলো সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায়।কুমার বিশ্বজিতের লেখা পূর্ণাঙ্গ কোনও গানে কণ্ঠ দিতে পারাটা কিশোরের কাছে স্বপ্নপূরণের মতো—এমনটাই জানালেন কিশোর। তার ভাষায়, ‘এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা—এসব লিখেছেন। কিন্তু পুরো একটি গান লেখা এবারই প্রথম। ফলে এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।’

কুমার বিশ্বজিতের সুরে আগেও অডিও ও চলচ্চিত্রে কিশোর অন্তত ৭টি গানে কণ্ঠ দিয়েছেন।

একমাত্র পুত্র নিবিড় কুমারের চিকিৎসার কারণে অনেকদিন ধরেই কানাডায় থাকছেন কুমার বিশ্বজিৎ। সেখান থেকে তিনি বললেন, ‘কিশোর আমার ভীষণ স্নেহের। দারুণ গায়, সুর করে। চেষ্টা আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ওর খুব চাওয়া ছিল, আমি যেন নতুন একটা গান লিখে দিই। মূলত ওর আবদার রক্ষার্থে গানটি লেখা ও সুর করা। আমি গানটা শুনেছি, ভালো গেয়েছে। শ্রোতারা ওর কণ্ঠে গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ গানটির পোস্টার

/এমএম/
সম্পর্কিত
নির্ঝরের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব
নির্ঝরের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব
গান নয়, সন্তান হারানো পিতার ক্রন্দন (ভিডিও)
গান নয়, সন্তান হারানো পিতার ক্রন্দন (ভিডিও)
‘নিবিড় অপেক্ষা’য় কুমার বিশ্বজিৎ...
‘নিবিড় অপেক্ষা’য় কুমার বিশ্বজিৎ...
কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল!
শুভ জন্মদিনকুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী: জন্ম, কর্ম আর বেদনায় অন্তমিল!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?