ফিল্মফেয়ারে জয়ার হ্যাটট্রিক

সুধাময় সরকার
১৮ মার্চ ২০২২, ০২:০৭আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:৫১

অভিনয়ে মুগ্ধ অনেক আগেই করেছেন। এবার করলেন স্বীকৃতি পাওয়ার হ্যাটট্রিক। ঢালিউডে নয়, জয়ার এই জয়যাত্রা টলিউডে।

তৃতীয়বারের মতো ভারতের অন্যতম স্বীকৃতি মঞ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা মঞ্চে উঠলেন ঢাকার জয়া। ঘরে ফিরলেন সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতা শহরে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার জমকালো এই আসর। এদিন প্রায় মধ্যরাতে তারকাখচিত আসরে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে টলিউডের স্বনামধন্যদের সঙ্গে- অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মনি মৈত্র। শেষ হাসিটা হাসলেন জয়াই। ফিল্মফেয়ারে জয়ার হ্যাটট্রিক

প্রতিক্রিয়ায় জয়া আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, “আজ (১৭ মার্চ) আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর এই বিশেষ দিনে দেশের একজন হয়ে এত বড় সম্মান আরও একবার হাতে তুলতে পেরেছি, সেজন্য অনেক ভালো লাগছে। তবে বরাবরের মতোই বলবো, এ কৃতিত্ব ‘বিনি সুতোয়’-এর কারিগর অতনু দা (ঘোষ) এবং পুরো টিমের। খুব ভালো লাগছে, জনপ্রিয় শাখায় ‘বিনি সুতোয়’ চলচ্চিত্রের জন্য এই সম্মাননা পাওয়ায়। এতে অন্যরাও এ ধরনের সিনেমা নির্মাণের প্রতি আরও উৎসাহিত হবে।”

এর আগে টালিউডের ছবি ‘বিসর্জন’-এর জন্য জনপ্রিয় শাখায় (১৭ ফেব্রুয়ারি ২০১৮) এবং ‘রবিবার’-এর জন্য সমালোচক বিভাগে একই পুরস্কার পান (৩১ মার্চ ২০২১) জয়া আহসান।

এদিকে এবারের আসরে জয়া আহসান ছাড়াও মনোনীত ছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম, গীতিকবি আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।

/এমএম/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প