রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ২৩:৫০ আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:৩৯

সোমবারের সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকবে মিরপুরের জন্য। রাজধানী আজ ভেসেছে সুরের লহরীতে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে 'ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০' কনসার্টে গেয়েছেন কিংবদন্তির শিল্পী অস্কারজয়ী এ আর রাহমান। সঙ্গে ছিল তার সুর করা অনবদ্য সব গানের অনন্য পরিবেশনা। তবে শেষের দিকে এসে হাজারো দর্শককে অশ্রুসজল করলেন গীতিকবি জুলফিকার রাসেলের লেখা ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ গেয়ে।

গানটি শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহমান। বাংলাদেশের প্রতিও প্রকাশ করেন অকুণ্ঠ ভালোবাসা। এ সময় প্রেসিডেন্ট বক্স হতে মোবাইল ফোনে গানটির ভিডিও ধারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

অনুষ্ঠানটি উপভোগ করেন প্রধানমন্ত্রী

এর পরই ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গেয়ে আরেক দফা আবেগে ভাসান রাহমান। এ গানটিও জুলফিকার রাসেলের লেখা।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিসিবির উদ্যোগে এ গান দুটি তৈরি হয়। 

রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী

/এফএ/
সম্পর্কিত
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
ইরানের শাসনব্যবস্থা ‘ক্যানসারের’ মতো, নির্মূল না করলে রক্ষা নেই: নেতানিয়াহু
ইরানের শাসনব্যবস্থা ‘ক্যানসারের’ মতো, নির্মূল না করলে রক্ষা নেই: নেতানিয়াহু
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো