নাক ফোঁড়ালেন পূজা, বিয়ের ফুল ফুটলো না তো!

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২:৩৯

নাক ফোঁড়ালেন নায়িকা পূজা চেরী। অনেকেই ভেবেছেন, এই বুঝি বিয়ের ফুলটা ফুটলো!

সেই ভাবনায় জল ঢেলে দিলেন নায়িকা। জানান, বিয়ে নয় নতুন ছবি ‌‘নাকফুল’র জন্য তার এই কাণ্ড। সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে ভক্ত অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারও করলেন তিনি।

বললেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’

শুরুতে বেশ মজা করে বলেন, ‌‘ভুল করে থাকলে সবাই মাফ করে দিও। বেশ ভয়ে আছি, কী হয়!’

জানতে চাইলে এই তারকা জানান, ‘নাকফুল’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। রবিবার (৩ এপ্রিল) থেকে এর কাজ শুরু হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যেহেতু নাকফুল নিয়েই এর গল্প তাই কৃত্রিম কোনও উপায়ে না গিয়ে একেবারের ফুটো করেছেন নাকটা।

পূজা চেরী জানা যায়, ‘নাকফুল’র গল্পটি এগুবে রোমান্টিক ট্র্যাজেডি কাহিনি নিয়ে। এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে রোশানের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াতে বিয়ের দৃশ্যও থাকছে। যেখানে রয়েছে নাকফুল নিয়ে চমৎকার ঘটনা।

ফেরারী ফরহাদের চিত্রনাট্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করছেন আলোক হাসান।

/এম/এমএম/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প