নিশোর মাথায় তেল দিচ্ছে অপূর্বর ছেলে! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৪:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫:০৪

দৃশ্যটি অপূর্ব। দৃষ্টিনন্দন। মনোলোভা। এমন দৃশ্য সচরাচর মেলে না। যা শুক্রবার (৮ এপ্রিল) দুপুর থেকে অন্তর্জালে ভাইরাল হতে চললো বাতাসের বেগে।

মাত্র ১ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিওটির সৌন্দর্য উপভোগ করা গেলেও নিহিত শক্তিটি উপলব্ধি করার বিষয়। সেটি হলো সমসাময়িক তারকাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক না হয়ে এমন বন্ধুত্ব আর পারিবারিক বন্ধন তৈরি করা। 

ভিডিওতে একই ফ্রেমে দেখা গেছে ঢাকাই টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে ক্ষমতাধর দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর আফরান নিশোকে। যদিও গল্পের নায়ক এখানে অপূর্বর ছেলে জায়ান ফারুক আয়াশ।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লোরে বসে সোফায় হেলান দিয়ে আছেন আফরান নিশো। ঠিক তার পেছনে সোফায় বসে আছে আয়াশ। তার পাশেই তেলের বাটি! একটু পর পর আয়াশ তার হাতে তেল মেখে নিচ্ছে, আর পরম মমতায় সেই হাতে নিশোর মাথায় বিলি কেটে দিচ্ছে! আয়াশের এমন আদর পেয়ে নিশোর অবস্থা ঘুম ঘুম ঢুলু ঢুলু! পাশের সোফায় শুয়ে অপূর্ব তার ছেলে ও বন্ধুর এমন দৃশ্য দেখছে আর হাসছে।

এদিকে ভিডিওটি কে ধারণ করেছে, সেটি চূড়ান্ত না হলেও আয়াশের আলাপে এটুকু নিশ্চিত হওয়া গেছে; তার মা অদিতি সেটি ধারণ করছিলেন।

২০১৯ সালের ২৩ এপ্রিল এই ভিডিওটি প্রথম প্রকাশ হয় অপূর্বর ফ্যানপেজে। সেটিই আজ (শুক্রবার) আবার ভেসে উঠলো সোশাল হ্যান্ডেলে। 

অপূর্ব-অদিতি পুত্র আয়াশ বাবার হাত ধরে মাত্র তিন বছর বয়সেই (২০১৮ সালে) অভিনয়ে অভিষেক ঘটালো। শিহাব শাহীন পরিচালিত ‘বিনি সুতোর টান’ শিরোনামের সেই টেলিছবিটি তখন দারুণ জনপ্রিয়তা পায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প