ঐশ্বরিয়ার ভয়ে দীপিকা প্রসঙ্গে কথা বলতে নারাজ অভিষেক!  

বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ১১:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১:৪০

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রেমে পড়েননি বা পছন্দ করেন না- এমন মানুষ পাওয়া নাকি দুষ্কর! আর সেই তালিকাতে আছেন অভিষেক বচ্চনও।

অন্তত ‘দাসভি’ সিনেমার সেই সংলাপ তাই বলছে। মুখে মুচকি হাসি, চৌধুরীর ভূমিকায় অভিষেক বললেন, ‘দীপিকাকে সবাই ভালোবাসে’! ব্যস তারপরেই গুঞ্জনের শুরু। সংলাপই বললেন, নাকি মনের কথা? সদলবলে কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন অভিষেক, সেখানেই আনা হলো বিষয়টি।

এই কমেডিয়ান নিজেও দীপিকার অন্ধ ভক্ত। কপিলের চেহারায় রঙের পরিবর্তন চলে আসে নাকি দীপিকার নাম শুনলেই। তাই অভিষেকের মনের খবরও নিলেই এই উপস্থাপক। জিজ্ঞেস করলেন, সেই লাইন – ‘দীপিকাকে সকলেই ভালোবাসে’ এটা স্ক্রিপ্টে ছিল নাকি নিজের মতো করেই বলে দিয়েছিলেন? বিপদ বুঝেই অভিষেকের বক্তব্য, ‘আরে না না! লেখাই ছিল, নইলে আমি অন্য কিছু বলে দিতাম। দিনের শেষে বাসাতে ঢুকতে হয় কপিল।’

আর বাড়ির কথা মানে গৃহকর্তী ঐশ্বরিয়াকের দিকেই যে ইঙ্গিত অভিষেকের, সে কথা বুঝতে কারও বাকি থাকে না। 

আর সে কারণেই দীপিকা প্রসঙ্গে বেশি কথা বলতে নারাজ অভিষেক। দীপিকা ও অভিষেক এর আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

নতুন সিনেমাতে অভিষেক বচ্চন ছাড়াও দেখা গিয়েছে ইয়ামি গৌতম ও নিমৃত কউরকে। পরিচালনা করেছেন তুষার জলোটা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ