ধাক্কা খেয়ে প্রেম!

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৯:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৩৯

এই গল্পের নায়ক আদিল খান। তিনি সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি তার জীবনেও ঘটুক, এটাই আদিল খানের জীবনের একমাত্র চাওয়া।

আর এই অদ্ভুত চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

এতে দেখা যাবে, ধাক্কা খেয়ে প্রেমে পড়তে গিয়ে আদিল খানের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা।

নির্মাতা মহিম জানান, ‘হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নাটকের শেষ পর্যন্ত।’

ধাক্কা খেয়ে প্রেম! এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে!

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘উড়ো প্রেম’ উন্মুক্ত হচ্ছে।

/এমএম/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প