চায়ের আড্ডায় জায়েদ-নিপুণ!

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৯:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১:০৩

অনুষ্ঠানের সেটে জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল আলোচিত জুটি জায়েদ খান ও নিপুণকে এবার দেখা যাবে বিটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘চায়ের আড্ডা’য়!

বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় অনুষ্ঠানটির দুটি পর্বে অংশ নেন এই দুই তারকা।

খোলামেলা ও প্রাণবন্ত কথোপকথনে তারা জানান তাদের অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা।

আড্ডা আর খেলার ছলে জায়েদ ও নিপুণ দুজনেই দর্শকের সামনে আসেন নতুন পরিচয়ে। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সরদার শিমুল।

অনুষ্ঠানের সেটে নিপুণ, ডানে সঞ্চালক রুহী ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি ৭ মে রাত ১১টায়।

উল্লেখ্য, জায়েদ-নিপুণ একসঙ্গে  অভিনয় ও নানা সেবামূলক কাজে যুক্ত থাকলেও শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় দূরত্ব।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প