৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৮:৪৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮:৪৪

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। এরমধ্যে ১ জুলাই থেকে প্রচার হচ্ছে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। 

২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। 

অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি বিশেষ আয়োজন।

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প