জোভান-পায়েলের নাটকীয় সংসার!

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৩:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:২৪

বাহার ও চমনের নতুন সংসার। গ্রাম থেকে বিয়ে করে এসে ঢাকায় সংসার সাজিয়েছে তারা।

এতে বাহার চরিত্রে ফারহান আহমেদ জোভান আর চমন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। দু’জনকে নিয়ে ‘চমন বাহার’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

চমন ও বাহারের নতুন সংসার প্রসঙ্গে নির্মাতা সৌখিন বলেন, ‘সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগুতে থাকে নাটকের গল্প।’

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়।

জোভান-পায়েলের নাটকীয় সংসার! নির্মাতা ও রচয়িতা সৌখিন বলেন, ‘নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। সংসার ও জীবনবোধ উঠে আসবে এই গল্পে। যেমন একটি বর্তা দেওয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ।’

‘চমন বাহার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র বিশেষ তালিকায় রয়েছে নাটকটি। যা উন্মুক্ত হচ্ছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প