ট্রাফিক পুলিশদের মাঝে ইফতার বিতরণ করলেন সিয়াম

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৭:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১:২৯

রাজধানীতে কর্মক্লান্ত ট্রাফিক সদস্যদের মাঝে ইফতার বিতরণ করছেন নায়ক সিয়াম। শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই নায়ককে ইফতারির ব্যাগ হাতে ব্যস্ত দেখা যায় কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে।

ইফতারের ব্যাগে বড় হরফে লেখা ‘শান’। এটি সিয়ামের মুক্তিপ্রতিক্ষীত ঈদের সিনেমা। এম রাহিম পরিচালিত এই ছবিতে সানের সঙ্গে রয়েছেন পূজা চেরী। মূলত ছবিটির ভিন্নতর প্রচারণার লক্ষ্যেই এদিন ইফতার বিতরণ করেন সিয়াম।

এদিন সিয়াম ও তার দল আরও ইফতার বিতরণ করার কথা রয়েছে রাজধানীর সাতরাস্তা, গুলশান ১ ও ২ এবং বনানী অঞ্চলের ট্রাফিক পুলিশদের মাঝে।

ট্রাফিক পুলিশদের মাঝে ইফতার বিতরণ করলেন সিয়াম ইফতার বিতরণের ফাঁকে সিয়াম কুশল বিনিময় করেন পুলিশ সদস্য ও উৎসুক জনতার সঙ্গে। এমন উদ্যোগ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘‘ট্রাফিক ভাইয়েরা যেভাবে রোজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের সেবা করে যাচ্ছেন, তারই একটা রিওয়ার্ডস হিসেবে এই ইফতারের ব্যবস্থা করেছি ‘শান’ টিমের পক্ষ থেকে।’’

রাজপথে সিয়ামকে এভাবে দেখে উৎসুক জনতার ঢেউ ওঠে তার পিছু পিছু। এসময় তাকে সাদা পাজামা-পাঞ্জাবিতে মাস্কপরা অবস্থায় দেখা যায়।   

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ‘শান’। এরপর পোস্টার ও গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহে বাড়তি হাওয়া লাগে।

ট্রাফিক পুলিশদের মাঝে ইফতার বিতরণ করলেন সিয়াম ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

ছবিটিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

‘শান’ ছবির গান দেখতে ও শুনতে ক্লিক করুন এখানে

ছবি: সালমান তারেক শাকিল

/এসটিএস/এমএম/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প