উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২৫, ১৬:১৬আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:২৫

পাকিস্তানে বাংলাদেশি ছবি মুক্তির প্রক্রিয়া নতুন নয়। এর আগেও বহু বাংলাদেশি ছবি দেশটিতে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে  শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুইটি ছবি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটেলে মুক্তি দেওয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। 

গেল ঈদুল ফিতরে যে সিনেমাটি বাংলাদেশে দারুণ দর্শকপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়। 

বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযোগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনও দেশে বিদেশে তুমুলভাবে দর্শকদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ‘জংলি’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।  নৈঋতা ও সিয়াম সিনে এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এর মাধ্যমে প্রথম কোনও বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’’

‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, ‘আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার এই ছবি।’ নৈঋতা ও সিয়াম

/এমএম/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর