‘শিক্ষাসফর’ হয়ে গেলো ‘লাভ জার্নি’!

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১৬:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২:৪৯

ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল শিক্ষাসফরে যায় কক্সবাজার। শিক্ষকের নিয়ম-কানুন এতোটাই কঠিন যে, পুরো সফরে কেউ কোনও মজা করতে পারছে না। শিক্ষকের শর্ত- ছেলে-মেয়েরা একসঙ্গে ঘোরা যাবে না। মেয়েরা তাকে ভাইয়া বলে ডাকতে হবে! ছেলেরা স্যার বলে সম্বোধন করবে। আর যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে। 

এমন এক অদ্ভুত শিক্ষকের ছাত্রীর ভূমিকায় অভিনয় করলেন শবনম ফারিয়া। এতে আরও আছেন মনোজ প্রামাণিক, সাইফ খান, নওশীন মেঘলা, অর্ণব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

‘লাভ জার্নি’ নামের এই ঈদের নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। রচনা করেছেন সেজান নূর।

‘শিক্ষাসফর’ হয়ে গেলো ‘লাভ জার্নি’! এই শিক্ষাসফর একটা সময় মোড় নেয় ভালোবাসার ভ্রমণে! শিক্ষকের কড়া নজরদারিটা ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তোলার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেঁজুতিকে। অগত্যা তারা দুজনে সুযোগ বুঝে দল থেকে পালায়। বেকায়দায় পড়ে যায় শিক্ষক। 

শুরু হয় নতুন নাটকীয়তা। নির্মাতা হাজরা বলেন, ‘গল্পটি মজার ও শিক্ষণীয়। দুটো বিষয় এক করে নাটকটি নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

‘লাভ জার্নি’ প্রচার হবে ঈদের ২য় দিন রাত ৮টায়, একুশে টেলিভিশনে।

/এমএম/
সম্পর্কিত
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর