তারকাদের একুশ…

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০

একুশ বাঙালির চেতনা, বাঙালির অহংকার। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই দিনে পৃথিবীর সকল দেশের বাঙালিরা, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানান। ভাষাশহীদদের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করেন।  

দেশকে ভালোবাসেন শাকিব খান। কাজের সঙ্গে তিনি মুখেও সেটা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের প্রতি নিজের ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশ করেন শাকিব। এবারও তার ব্যতিক্রম হয়নি।  

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান লিখেছেন, ‘মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর, ভাষা সৈনিক ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

চঞ্চল চৌধুরী মাতৃভাষা দিবস উপলক্ষে একটি ভিডিও শেয়ার করছেন নিজের ফেসবুক ওয়ালে। যেখানে উঠে এসেছে ভাষা আন্দোলনের কিছু চিত্র। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমি কিংবদন্তির কথা বলছি…।‘ এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, ‘বেশ কয়েক বছর আগে বড় ভাই মোস্তফা সরয়ার ফারুকী’র একটি বিজ্ঞাপনে কণ্ঠদান করেছিলাম।’

শবনম বুবলী শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।’

অপু বিশ্বাস শহীদ্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বুকের রক্ত মুখে তুলে যারা মরে, ওপারে ঢাকায় এপারের শিলচরে, তারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি—উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।’

পরিমণি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’

মিশা সওদাগর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি একটি পোস্টার শেয়ার করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শবনম ফারিয়া একটি সাদা-কালো শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি, ২০২৫।’

/সিবি/
সম্পর্কিত
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ