‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৪:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:২০

অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট মানেই সেটি ভাইরাল হবে, নয়তো খবরের জন্ম দেবে। তবে এবার যেটি ঘটেছে, সেটি পোস্ট না দিয়েই! অভিনেত্রী যেন বিনা মেঘেই বজ্রপাতের শিকার হলেন।

সম্প্রতি তার নামে একটি দীর্ঘ ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া। এ নিয়ে সরগরম ফেসবুক পাড়া। ফারিয়া জানান, এমন কোনও পোস্ট তিনি দেননি। দিলেও সেটিকে লুকিয়ে ফেলার মতো মানুষ নন তিনি। জানালেন ভাইরাল হওয়া পোস্টটি একেবারেই ভুয়া। 

শবনম ফারিয়া এ প্রসঙ্গে ফারিয়া জানান, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

হাসিনা সরকারের লোকজনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’ ভাইরাল হওয়া স্ক্রিনশট

‘দেবী’-কন্যা অতীত সরকার সম্পর্কে আরও বলেছেন, ‌‌‘‘স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনও সুযোগ-সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনও স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।”

বলা দরকার, শবনম ফারিয়া অভিনয় থেকে এখন অনেকটাই দূরে। ব্যস্ত চাকরি জীবন নিয়ে। সবশেষ গত ঈদে মোশাররফ করিমের সঙ্গে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন। সম্প্রতি যুক্ত হয়েছেন কমেডি শো ‘হা শো’র সপ্তম সিজনের বিচারক হিসেবে। শবনম ফারিয়া

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ