অতঃপর সজল-নোভার ৭ দিন!

বিনোদন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১২:২৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:২৮

ঈদের নাটকে হাজির হচ্ছেন সজল ও নোভা জুটি। যেখানে তাদের সাত দিনের জার্নির গল্প ফুটে উঠবে। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এ নাটকের নাম ‘অতঃপর ৭ দিন’। 

গাজীপুরের পূবাইলের বিভিন্ন স্থান ও একটি রিসোর্টে নাটকটি ধারণ করা হয়েছে। এর গল্পে দেখা যাবে, আব্দুন নূর সজল পাত্রী দেখতে গিয়ে উদ্ভট প্রশ্ন করেন। পাত্রী উত্তর না দিয়ে সাথে সাথে সজলের গালে চড় বসিয়ে দেন। এভাবে একের পর এক মেয়ে দেখে চড় খেয়ে বাড়ি ফিরেন সজল। সবশেষে বন্ধু রাজু আহসানকে সাথে নিয়ে নোভা ফিরোজকে পাত্রী হিসেবে দেখতে যান তিনি। নোভাকে একই প্রশ্ন করে চড় খাওয়ার অপেক্ষায় থাকেন সজল। নোভা কোনও প্রতিক্রিয়া দেখাননি। তিনি সজলের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দেন। অবশেষে দুইজন বিয়ের আগে ৭ দিনের জন্য ঢাকার বাইরে চলে যান। তারপর ঘটতে থাকে নানান ঘটনা। 

প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘ঈদের জন্য মজার ও রোমান্টিক নাটক এটি। অন্যদিকে দুজনই দর্শক মহলে প্রশংসিত অভিনয়শিল্পী। তাই কাজটি সবাই উপভোগ করবেন, এটাই আশা করছি।’ 

নাটকটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস লোটাস, সাজদারুন নেছা ও আহসান হাবীব বিপুসহ অনেকে। নাটকটি বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

/এম/
সম্পর্কিত
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
বুবলীর সঙ্গে প্রথম কাজ, মনেই হচ্ছে না: সজল
বুবলীর সঙ্গে প্রথম কাজ, মনেই হচ্ছে না: সজল
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর