আড়ালে থাকার কারণ জানালেন বিপ্লব

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৭:০২আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭:০৮

দীর্ঘ পাঁচ বছর পর মনের কথা খুলে বললেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। ঈদ উপলক্ষে চ্যানেল ২৪-এর বিশেষ আয়োজন ‘কালার্স ২৪’-এ অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি।

এতে যুক্ত হয়ে তিনি বলেছেন, কেন আড়ালে ছিলেন পাঁচ বছর।  

ক্যারিয়ারের জনপ্রিয়তার মাঝে বিপ্লব কেন হঠাৎ পাড়ি জমিয়েছেন আমেরিকায়? কারও ওপর ছিল কি কোনও রাগ-ক্ষোভ-অভিমান? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী। শুধু তাই নয়, গিটার হাতে নিয়ে গেয়েছেন নিজের জনপ্রিয় গান। 

নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন। এটি প্রচার হবে ঈদের বিশেষ আয়োজনে।   

এদিকে ঈদ উপলক্ষে বিপ্লবের নিজস্ব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘ভালোবাসা’ শিরোনামের একটি গান। দ্বৈত এই গানে তার সহশিল্পী তানজিনা রুমা। অনুষ্ঠানে গানটি তৈরির পেছনের গল্প নিয়েও কথা বলেন বিপ্লব ও রুমা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প