‘ধনী হবার সহজ উপায়’ নিয়ে নাটক!

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৮:০৮আপডেট : ০৫ মে ২০২২, ১৮:০৮

নীলিমা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানের মালিকের পিএস। নীলিমা চিন্তা করেছে, একটা বড়লোকের ছেলে পেলেই বিয়ে করে বড়লোক হয়ে যাবে। বন্ধুদের বলে, ‘ধুর, এতো কষ্ট করে বিসিএস দিয়ে চাকরির জন্য ঘুরতে পারবো না। কোনও বড়লোক ছেলে পেলে বিয়ে করে বড়লোক হয়ে যাবো।’

এই উচ্চাভিলাষী নীলিমা চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

এক সন্ধ্যায় নীলিমা একটা ওপেন রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। এমন সময় দেখে এক হ্যান্ডসাম ছেলে গাড়ি নিয়ে ঢুকলো। ছেলেটির নাম ফুয়াদ। নীলিমার চোখ ফুয়াদের দিকে আটকে যায়। মনে মনে ভাবে, ঈশ বড়লোকের ছেলে, কি সুন্দর গাড়ি নিয়ে ঘোরে, দেখতেও জোশ! পাশের টেবিলেই বসে ফুয়াদ।

এই ফুয়াদ চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।

দু’জনকে নিয়ে এমন মজার গল্পের নাটক রচনা ও নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। ‘ধনী হবার সহজ উপায়’ নামের এই নাটকটি প্রচার হবে আরটিভিতে; ঈদের চতুর্থ দিন (৬ মে) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

গল্পের এই পর্যায়ে নীলিমাকে নিতে গাড়ি চলে আসে। তার বান্ধবী রুবিনা গাড়ি পাঠিয়েছে। কিন্তু নীলিমা গাড়িতে করে যেতে দেখে ফুয়াদের চোখ ছানাবড়া! সে ভাবে এটা বোধহয় নীলিমারই গাড়ি। ফুয়াদের মনেও একই ঘণ্টা বাজলো, ‘মাই গড সেই বড়লোকের মেয়ে। দেখতেও সুন্দর। পটিয়ে বিয়ে করতে পারলে ধনী হয়ে যেতাম!’

নির্মাতা জানান, ‘গল্পের এই পর্যায়ে দু’জনার মধ্যে আবারও দেখা হয়। দুজনই মুগ্ধ, দুজনকে মনে মনে বড়লোক ভেবে। দুজনেই একে অপরকে দ্রুত বিয়ে করার পরিকল্পনা করে মনে মনে। শুরু হয় অন্য নাটকীয়তা।’

/এমএম/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প