ফারুকীর সিরিজ থেকে টলিউডে অভিষেক

বিনোদন ডেস্ক
০৬ মে ২০২২, ১৩:১৭আপডেট : ০৬ মে ২০২২, ১৬:২০

ছোটপর্দার মাঝারি মাপের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যাকে এবার দেখা যাবে বড় পর্দায়। হুম, সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ঢাকাই তরুণ অভিনেত্রীর। তবে ঢালিউড থেকে নয়, অফার পেলেন টলিউডে। তাও আবার সেখানকার প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে।

এরমধ্যে সবই চূড়ান্ত। অপেক্ষা শুধু কলকাতা হয়ে লন্ডনে উড়াল দেয়ার। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। চলতি মাসেই ইউনিটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন ফারিণ।

তাসনিয়া ফারিণ অবশ্য সরাসরি এ বিষয়ে তার কোনও মন্তব্য এখনও মেলেনি। তবে ভারতীয় গণমাধ্যমকে অতনু জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ দেখেই তার নতুন ছবিটির জন্য পছন্দ করেন তাসনিয়া ফারিণকে।

সিনেমায় ফারিণের চরিত্রের নাম প্রতীক্ষা। যার মাথার ওপর বিশ্বস্ত ছাদ নেই ১১ বছর বয়স থেকে। সেই ছাদের খোঁজেই একটি সম্পর্কের সূত্রে সে পৌঁছায় লন্ডনে। কিন্তু সেখানে গিয়েও বাধে জটিলতা।

এই সিনেমায় ফারিণ ছাড়াও তিনটি দরকারি চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

‘আরও এক পৃথিবী’ মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে।

অতনু ঘোষ সর্বশেষ প্রশংসিত হন ঢাকার আরেক মেয়ে জয়া আহসানকে নিয়ে ‘বিনি সুতোয়’ নির্মাণ করে।

/এমএম/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প