সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সপরিবারে ‘শান’ দেখবেন সিয়াম

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২২, ১৫:০৭আপডেট : ১১ মে ২০২২, ১৮:৩৫

ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘শান’। তবে তারও আগে থেকে আলোচনায় চলচ্চিত্রটি। এর কারণ ‘শান’ টিমের জনহিতকর কাজ ও ব্যতিক্রমী প্রচারণা।

তেমনই আরও একটি কাজে শামিল হচ্ছেন সদ্য বাবা হওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদ ও শান টিম। 

যেখানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখবেন তারা। থাকবেন সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

সিয়ামের ভাষ্য, ‘আগামী রবিবার (১৫ মে) বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ছবিটি আমরা দেখবো। সঙ্গে আমার স্ত্রীও থাকবে। এটা আমাদের জন্য বিশেষ শো হতে যাচ্ছে।’

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। 
সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

‘শান’র প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ মে) যমুনা ব্লকবাস্টারে সিনেমাটির রেড কার্পেট শোর আয়োজন করা হয়েছে। যেখানে টিমের সঙ্গে এটি উপভোগ করবেন বিশেষ অতিথিরা। থাকবে ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ সিনেমার টিমও।

/এম/এমওএফ/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন