বুদ্ধপূর্ণিমায় নিশিতার ধর্মীয় সংগীত

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০২২, ০০:০৮আপডেট : ১৫ মে ২০২২, ১৭:৩৩

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসনং’।

সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় ধর্মীয় সংগীত, নাচ ও নাটিকার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এতে গৌতম বুদ্ধের জীবনের একটি অংশ তুলে ধরা হয়েছে নাটিকার মাধ্যমে। বিশেষ ধর্মীয় সংগীতে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। এছাড়াও ধর্মরাজিক ললিতকলা অ্যাকাডেমির প্রায় দুই শতাধিক শিল্পী অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে সম্প্রতি। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া। 

প্রযোজক পন্নী জানান, রবিবার (১৫ মে) রাত ৮টা ৪০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা