অবশেষে ছাড়পত্র পেলো ‘বিউটি সার্কাস’, লক্ষ্য ঈদ

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৬:৫৬আপডেট : ১৯ মে ২০২২, ১৮:১২

২০১৭ সালের প্রথম ভাগে শুটিং শুরু। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উতরাই পার করলো টিম ‘বিউটি সার্কাস’। ভিন্ন গল্পের আলোচিত ছবিটি আদৌ আলোর মুখ দেখবে কিনা, সন্দেহ তৈরি হয়েছিল খোদ মূল অভিনেত্রীর মনেও!

তবে সেসব উতরে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ছবিটি। নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদ দিদার।  

বৃহস্পতিবার (১৯ মে) এই নির্মাতা বলেন, ‘গতকাল (১৮ মে) বোর্ডের সদস্যরা ছবিটি দেখেছেন। অবশেষে ছবিটি সেন্সর বোর্ডের বৈতরণী পার করেছে প্রশংসার সঙ্গে। কাটা পড়েনি একটি দৃশ্যও। এবার মুক্তির পালা। আমার আগ্রহ কোরবানির ঈদ নিয়ে। বাকিটা দ্রুতই চূড়ান্ত হবে।’

আরেকটি দৃশ্যে জয়া আহসান সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস দল আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও বিউটি নামের একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে।

চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের রোমাঞ্চকর কাজগুলোর মধ্যে অন্যতম। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনোদিন যাননি, আবার এমন কিছু চরিত্র প্রদর্শনের সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাও পুরোপুরি নতুন।’

সরকারি অনুদানের তৈরি এই ছবিতে জয়া ছাড়াও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, হুমায়ুন সাধু প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প