ইমরানের প্রথম হিন্দি মিউজিক ভিডিও ‘ম্যানু দাস্তু’

সুধাময় সরকার
২১ মে ২০২২, ১৭:২০আপডেট : ২১ মে ২০২২, ১৮:১৯

টলিউডে আগেই গেয়েছেন, এবার পৌঁছালেন বলিউডের কাছাকাছি। ঢালিউডের ইমরান মাহমুদুল গাইলেন হিন্দি ভাষার মৌলিক গান। নাম ‘ম্যানু দাস্তু’।

মুম্বাইকেন্দ্রিক প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালিগ্যান্ট আই মিউজিক থেকে ২৭ মে প্রকাশ হচ্ছে ব্যয়বহুল এই গানচিত্র। এরমধ্যে প্রকাশ হয়েছে এর পোস্টার। চলছে প্রচারণা। 

রজতের কথায় গানটির সুর-সংগীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। আর ভিডিওতে অভিনয় করেছেন নন্দনী শর্মা ও অনুজ সাইনি। যদিও এখানেই নায়কের ভূমিকায় থাকার কথা ছিলো ইমরানের। ঢাকার গানে যেমনটা তাকে পাওয়া যায়।

ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিলো। কিন্তু করোনার মাত্রা বাড়ায় যাওয়া হলো না। পরে গতমাসেও সেটি সেট করা হয়। তখনও যেতে পারিনি আমার ইউরোপ ট্যুরের জন্য। পরে আমাকে ছাড়াই শুটিং হলো। বাট সামনে আমরা আরও কাজ করছি, তখন হবে নিশ্চয়ই।’  

ইমরান জানান, অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নামও।

ইমরান বলেন, ‘আসলে পৃথিবীটা তো এখন একেবারেই উন্মুক্ত। বিশ্বজুড়ে কাজের সুযোগ রয়েছে। সেই সুবাদেই মুম্বাইয়ের এই প্রস্তাবটি পাই। আমি তো স্বপ্ন দেখি আরও অনেক ভাষায় গাওয়ার। কারণ ভাষাটা হচ্ছে জাস্ট কমিউনিকেশনস, দেশটাই আসল। আমি যেখানে যা গাইবো, সেটাই তো বাংলাদেশ। এটলিস্ট আমি সেভাবেই ভাবি।’

/এমএম/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক