প্যারিসের দুই মাল্টিপ্লেক্সে সিয়াম-পূজার ‘শান’

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৭:১৩আপডেট : ২৫ মে ২০২২, ১৭:১৭

প্যারিসের দুই মাল্টিপ্লেক্সে সিয়াম-পূজার ‘শান’ ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’। মুক্তির পরই দর্শক নন্দিত হয় ছবিটি। এবার সেটি মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে।

শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদর্শিত হবে। সেখানে ছবিটি ডিস্ট্রিবিউশন করছে দেশি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

‘শান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরী। ঈদুল ফিতরে বাংলাদেশের সব বড় হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীতে বেশ সাড়া ফেলে।

ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। প্যারিসে ছবিটির মুক্তি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঈদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই প্রবাসী বাংলাদেশীরাও দেখার সুযোগ পাক। এবার প্যারিসে ছবিটি মুক্তি দিচ্ছে দেশি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি ১৭ মে ছবিটি প্যারিসের দর্শকরাও হলে গিয়ে দেখবেন।’

‘শান’ ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

প্যারিসে মুক্তি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান করছি।’

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প