এবার হারমনি আর মন্দিরা নিয়ে হাজির... (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২২, ০০:০৮আপডেট : ২৮ মে ২০২২, ০০:০৮

ঈদের আগে প্রকাশ পায় ঢাকার শিল্পী সাব্বির নাসির এবং কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের ‘চান রাতে’। গানটি প্রকাশের পর অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পান তারা। একই জুটি এবার হাজির হলেন হারমনি আর মন্দিরা নিয়ে।

গানটির শুরুটা এমন, সাব্বির নাসির গাইছেন- তুমি হারমনি বাজাও আমি বাউল গান শোনাই। তার জবাবে সম্পা বলছেন- তুমি মন্দিরা বাজাও আমি প্রেমের গান শোনাই। এমন রোমান্টিক কথায় সাজানো লোক-ঘরানার গানটির নাম ‘হারমনি বাজাও’। যা বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ইউটিউবে।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্লাবন কোরেশী।

সাব্বির নাসির বলেন, ‘প্লাবন দার সাথে এই জুটির তৃতীয় গান এটি। এই গানে প্লাবন নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং সম্পাদনা করেছেন ইভান। আশা করি, শ্রোতাদের শুনতে ভালো লাগবে। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, তাদের কাছে এই জুটি আরও সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ 

এদিকে সম্পা বিশ্বাস বলেন, ‘আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান। নতুন গানটি যারা এখনও শোনোনি তারা শুনে ফেলো গানটি। আগামী দিনে আরও অনেক নতুন গান আমরা আনছি।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা