ভূত-ও বোকা হয়!

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৭:৩৮আপডেট : ৩০ মে ২০২২, ১৯:০৬

অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষের মতো ভূতের মধ্যেও বোকা থাকে কিছু! তেমনই বোকা ভূতের গল্প এবার টিভি পর্দায় দেখবে শিশু-কিশোররা।

‘বোকা ভূত’ নামের শিশুতোষ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ করেছেন অনিমেষ আইচ। যা শিগগিরই প্রচারে আসছে দুরন্ত টিভিতে। 

অনিমেষ জানান, ‘নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে। এই পরিবারের ছোট ছেলেমেয়েরা খুব হাসি আনন্দের মাঝে সময় কাটায়। তারা একটি ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠায়। ক্লাবের নাম রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড। আর সেই কাণ্ডর সঙ্গে যুক্ত হয় বোকা ভূত!’

নাটকটির আরেকটি দৃশ্য নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম. আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক পৃথ্বী, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি ও খায়রুল হুদা খানসহ অনেকে। 

‘বোকা ভুত’ নাটকটি প্রচার হবে ১ জুন থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন