কেকের জন্য আবেগে ভাসলেন রাহমান

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২২, ১৪:০৬আপডেট : ০৪ জুন ২০২২, ১৪:০৬

গণমাধ্যমে সহসা আবেগ প্রকাশ করতে দেখা যায় না তাকে। তবে কেকের মতো শিল্পীকে হারানোর ব্যথাটা ভালোই বিঁধেছে বুকে। 

তাই এই মৃত্যুকে ‘বেদনাদায়ক’ বললেন অস্কারজয়ী এ আর রাহমান। 

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করলেন কেকের সঙ্গে তার অতীত স্মৃতি। জানালেন, ‘‘নব্বইর দশকের শুরুর দিকে জিঙ্গেল গাইতেন কেকে। পরে তাকে আমরা সিনেমার জন্য ডাকলাম। তিনি ‘স্ট্রবেরি আঁখে’ গানটা গাইলেন।’’

আরও বললেন, ‘মাত্র ছয় মাস আগেই তাকে একটা গানের জন্য ডেকেছিলাম। কিন্তু তিনি তখন বললেন অসুস্থ বোধ করছেন। আমি বললাম, ঠিক আছে, সুস্থ হয়েই ফিরে আসুন।’

এ আর রাহমানও তাই আফসোস করছেন, তিন দশক আগে যার কণ্ঠে তার পপ সুরের ঝঙ্কার উঠেছিল, সেই শিল্পী আর কোনোদিন গাইবেন না।

কেকের আকস্মিক হার্ট অ্যাটাক সম্পর্কে জানতে চাইলে রাহমান বলেন, ‘মঞ্চে পারফর্ম করা কোনও শিল্পীর পক্ষেই সহজ কাজ নয়।’

/এফএ/এমএম/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প