পপগুরু নেই আজ ১১ বছর

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১০:৪৮ আপডেট : ০৫ জুন ২০২২, ১০:৫৬

২০১১ সালের ৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান মুক্তিযোদ্ধা-ব্যান্ড কিংবদন্তি আজম খান। আজ তার ১১তম মৃত্যুবার্ষিকী।

আজম খান- ভক্তরা তাকে ডাকে পপগুরু হিসেবে। অনেক শিল্পীর কাছেই তিনি তাই। তার হাত ধরে বাংলাদেশে পপসংগীতের যাত্রা হয় ও জনপ্রিয়তা আসে; তাই এ মানুষটিকে হারানোর শোকে আজও শোকাতুর সংগীতাঙ্গন। তবে বাংলা ব্যান্ডের পথিকৃৎকে ঘিরে তেমন একটা আয়োজন আজ নেই। গাইছেন পপগুরু

অন্যদিকে, শুধু গানেই নয়, তার অন্যতম প্রধান পরিচয়, তিনি মুক্তিযোদ্ধা। অস্ত্র হাতে তিনি সরাসরি যুদ্ধ করেছেন ১৯৭১ সালে।

আজম খানের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির ১০নং সরকারি কোয়ার্টারে। তার পুরো নাম মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন। ১৯৭০ সালে টিএন্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সঙ্গে বিয়ে হয় আজম খানের। সহধর্মিণী মারা যাওয়ার পর থেকে একাকী জীবন কাটান এ পপসম্রাট। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। বড় মেয়ে ইমা খান, মেজো ছেলে হৃদয় খান ও ছোট মেয়ে অরণী খান।

১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন আজম খান। কুমিল্লার সালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। আজম খান ছিলেন দুই নম্বর সেক্টরের একটি সেকশনের ইনচার্জ। তিনি সেকশন কমান্ডার হিসেবে ঢাকা ও এর আশপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন।

মুক্তিযুদ্ধের পর গানে মনোনিবেশ করেন আজম। গড়ে তোলেন ব্যান্ড ‘উচ্চারণ’। যা দেশব্যাপী সংগীত জগতে আলোড়ন সৃষ্টি করে। ১৯৭২ সালে বন্ধু নিলু আর মনসুরকে গিটারে, সাদেককে ড্রামে আর নিজেকে প্রধান ভোকাল করে অনুষ্ঠান শুরু করেন। ওই বছরই তার ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি বিটিভিতে প্রচার হয়ে ব্যাপক প্রশংসিত হয়। তরুণ বয়সে আজম খান
পরবর্তীতে বিটিভিতে ‘রেললাইনের ওই বস্তিতে’ গান গেয়ে হইচই ফেলে দেন আজম। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘আমি যারে চাইরে’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘একসিডেন্ট’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’ ইত্যাদি।

শুধু গান নয়, তিনি অভিনয় ও মডেলিংও করেছেন। ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামনের একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।
২০০৩ সালে ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম মডেল হন। এরপর পরবর্তীতে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যায় তাকে। সর্বশেষ ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপন করেন।

/এম/
সম্পর্কিত
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’
গতিশীল ও গ্লোবাল হচ্ছে আজম খানের ‘উচ্চারণ’
বিশেষ কনসার্ট, ভাতিজার কণ্ঠে চাচার গান
পপগুরু প্রস্থানের ১৩ বছর বিশেষ কনসার্ট, ভাতিজার কণ্ঠে চাচার গান
চাচার ১০ গান নিয়ে ভাতিজার চমক (ভিডিও)
স্মরণে আজম খান চাচার ১০ গান নিয়ে ভাতিজার চমক (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি