আসছে বাপ!

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২২, ১৮:০০আপডেট : ১৩ জুন ২০২২, ২১:৩৮

এক সিনেমায় সানি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকিশ্রফ আর মিঠুন চক্রবর্তী। নামগুলো শুনলেই ঝট করে মাথায় আসে আশির দশকের মারদাঙ্গা অ্যাকশন ছবির সিকোয়েন্স।

আপাতত এমন কিছুই ভাবছেন প্রযোজক আহমেদ খান, জি স্টুডিও ও পরিচালক বিবেক চৌহান। বলিউড হাঙ্গামার কানাঘুষায় শোনা যাচ্ছে, আশির এ তিন সুপার অ্যাকশন ফিগারকে এক ক্যামেরার নিচে আনতে কাজ শুরু হবে এ মাসেরই ১৪ তারিখ থেকে। সিনেমার নামও হতে পারে ‘বাপ’। সিনেমায় জড়িতরা তো আগাম বলে দিচ্ছেন, ‘আরে এটা হবে অ্যাকশন সিনেমার বাপ।’

সব ঠিকঠাক এগোলে (মানে বাপেদের শরীর-স্বাস্থ্য যদি ঠিকই থাকে) থ্রিলার-অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের কোনও একদিন। আপাতত তারকাদের শিডিউল নিয়ে চলছে কাগজে-কলমে ঘষাঘষি। এদিকে প্রযোজক সূত্রে বলিউড হাঙ্গামা জানালো, ‘বাপ’ হতে পারে মূলত হলিউডের ‘দ্য এক্সপেনডেবেল’র কিছুটা বলিউড সংস্করণ।

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন