আফসানা মিমির ‘চক্রাকার’, তৈরি হলো মুঠোফোনে

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৫:৩১আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:০৮

মুঠোফোন দিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চক্রাকার’। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। নির্মাণ করেছেন রনি ভৌমিক।

এরমধ্যে এটি উন্মুক্ত হয়েছে অন্তর্জালে, হচ্ছে প্রশংসিত-ও।

রনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং করেছেন ভিভো এক্স৮০ ৫জি মুঠোফোনের মাধ্যমে। সেই সূত্রে ১২ জুন ছবিটি উন্মুক্ত হয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলে।

মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা ও ছেলের মধ্যকার সম্পর্ক এবং আলঝেইমারে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির গল্প।

‘চক্রাকার’-এ আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান। 

রনি ভৌমিক বলেন, ‘মোবাইল ফোন দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে, এটার ব্যবহার যেহেতু সহজ, তাই অনেক ডায়নামিক শট নেওয়া যায়। মোবাইল ফোনে শুট করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। আমরা যারা প্রফেশনালি কাজ করি, তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং। তবে বড় আয়োজনের অপেক্ষা না করে এভাবে সহজেই দর্শকদের সামনে নিজেদের কনটেন্ট নিয়ে হাজির হতে পারেন নতুন নির্মাতারা।’

পরিচালনার পাশাপাশি ‘চক্রাকার’-এর চিত্রনাট্য লেখেন রনি নিজেই। চিত্রগ্রাহক ছিলেন মোহাম্মদ তৌকির ইসলাম।  

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর