রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-এ শাহরুখ!

বিনোদন
১৬ জুন ২০২২, ০০:০৬আপডেট : ১৬ জুন ২০২২, ০০:০৬

আজ (১৫ জুন) মুক্তি পেলো অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রোজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। যার পুরোটা আলোজুড়ে আছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ছবির প্রচারণা থেকে শুরু করে সব জায়গাতেই তাদের নাম এসেছে। তবে ট্রেলার অবমুক্ত হওয়ার পর কানাঘুষা চলছে, এতে থাকছেন শাহরুখ খানও। 

ট্রেলারে ত্রিশুল হাতে একটি চরিত্রকে দেখা গেছে। তার মুখ স্পষ্ট না হলেও দেখে অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি হলেন শাহরুখ খান। আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে তাকে। তাই নেটিজেনদের অনুমান ট্রেলারের ঐ চরিত্রটি আসলে কিং খান। 

অন্যদিকে, মজা করে বলা হচ্ছে, সিনেমার ইতিহাসে এ এক বিরল কাহিনি যে তা তৈরি হতে সময় লাগল পুরো সাত বছর। ছবির ভিএফএক্স নিয়েও চলছে জোর আলোচনা। কারণ, এতটা চোখ ধাঁধানো কাজ এর আগে দেখেনি বলিউড। 

ছবিতে রণবীর কোনও সুপার হিরো নয়, তবে তার রয়েছে বিশেষ পাওয়ার। যার চরিত্রের নাম শিবা। যা পৌরাণিক হিরো, যার অন্তর্নিহিত শক্তি আগুন। যাকে আগুনে পোড়ানো যায় না। ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে শিবার মেন্টর হিসেবে। এছাড়াও দেখা মিললো মৌনী রায় ও চিরঞ্জিবীর। তবে একটি চরিত্র ঘিরে তৈরি হয়েছে জল্পনা। 

আগামী ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।

ট্রেলার:

সূত্র: জি নিউজ, হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন