পদ্মা সেতু নিয়ে তৈরি হলো সিনেমা

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৩:৩৫আপডেট : ২০ জুন ২০২২, ১৩:৩৫

পদ্মা সেতু নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে গান। এবার হলো সিনেমা। বাংলার মানুষের গৌরব ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‌‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’।

আলী আজাদের পরিচালনায় এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং। বর্তমানে সিনেমাটি আছে সম্পাদনার টেবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। আরও আছেন রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

নির্মাতা আলী আজাদের ভাষ্য, ‘পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। আমার সিনেমায় তাই উঠে এসেছে। আশা করছি, চলতি মাসেই এটি সেন্সরে জমা পড়বে।’

নির্মাণের পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এর কাজ করেছেন আলী আজাদ।
 
পরিচালক আরও বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। দর্শকদের ব্যতিক্রমধর্মী গল্পটি দেখার অনুরোধ করবো। আশা করি, তারা নিরাশ হবেন না।’ 

জাফর ইকবাল সিদ্দিকী (এন,ডি,সি) নিবেদিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজ। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া

/এম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
আকস্মিক ঝড় ও বৈরী আবহাওয়ায় পদ্মা সেতুতে গাড়ির চাপ কম
আকস্মিক ঝড় ও বৈরী আবহাওয়ায় পদ্মা সেতুতে গাড়ির চাপ কম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প