খাবার ও টাকা নিয়ে বানভাসিদের কাছে নায়ক-নায়িকারা

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৪:১৯আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৪৯

সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বানভাসিদের পাশে দাঁড়াতে উদ্যোগের কোনও ঘাটতি নেই। সরকার থেকে সাধারণ মানুষরাও যার যার সাধ্যমতো চেষ্টা করছেন দুর্গতদের পাশে দাঁড়ানোর। যদিও এসব ইস্যুতে ঘোষণার বাইরে তারকাদের সে অর্থে মাঠ পর্যায়ে খুব একটা পাওয়া যায় না।

ব্যতিক্রম ঘটালেন নায়ক রিয়াজ, সাইমন ও নায়িকা নিপুণ, জেসমিনসহ একটি টিম। বুধবার (২২ জুন) তারা নৌকা-ট্রলারযোগে শুকনো খাবার, সুপেয় পানি আর নগদ টাকা নিয়ে হাজির হলেন দুর্গতদের দোরগোড়ায়। জানান, তারা এই কাজটি করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে।  

রিয়াজ জানান, বুধবার সকাল থেকে গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ারকান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাবার, পানি ও নগদ টাকা তুলে দিয়েছেন। 

সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই এখন। আমরা এসেছি আমাদের মতো করে। আহ্বান করবো, আপনারা যার যেমন সাধ্য আছে এই অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান।’

নিপুণ বলেন, ‘এই বিপদের দিনে মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমরা আড়াই হাজার পরিবারকে ত্রাণ ও নগদ টাকা দিচ্ছি শিল্পী সমিতির পক্ষ থেকে।’

রিয়াজ-নিপুণরা সরাসরি মাঠ পর্যায়ে ছুটে গেলেও এরমধ্যে তহবিল গঠনের কথা জানিয়েছেন শাকিব খান, ১০ ট্রাক খাবার পাঠানোর কথা বলেছেন ডিপজল আর ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন অনন্ত জলিল। বড় তহবিল সংগ্রহ করছে দেশের সংগীত মোর্চা ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ও।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি