ছোটদের জন্য বাংলায় আসছে ‘টিম’

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৫:১৯আপডেট : ২৯ জুন ২০২২, ১৫:২১

সাড়া জাগানো ইংরেজি টিভি মুভি ‌‘টিম’ আসছে দুরন্ত টিভিতে। আর এটি দেখানো হবে বাংলায়। সে জন্য ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ডাবিং। 

জানা যায়, আগামী ১ জুলাই রাত ১০টায় এটি দেখাবে চ্যানেলটি। ছবিটি পরিচালনা করেছেন রল্ফ ভ্যান ইজক।

এর গল্পে দেখা যাবে, টিবর ও টিম খুব ভাল বন্ধু। টিম মূলত একটা রোবট। টিবরদের ঘরের অনেক কাজ সে করতে পারে। একটি ঘটনায় টিমের হাত ভেঙে যায়। কিন্তু টিম অনেক পুরনো রোবট হওয়ায় ওর পার্টস মেকানিকের কাছে পাওয়া যাচ্ছিলো না। টিবরের বাবা টিমকে রেখে আসে রোবট ভাঙার কারখানায় আর টিবরকে একটা নতুন রোবট কিনে দেয়। টিবর কারখানা থেকে টিমকে উদ্ধার করে আনে। সে টিমের আবিষ্কারককে খুঁজতে বের হয়ে লাইট হাউজের দিকে যেতে থাকে। যা টিবর ও টিমের একমাত্র গন্তব্যস্থল। ছবিটির একটি দৃশ্য

এতে অভিনয় করেছেন ডিয়ন উইলকেনস, আবদেলহাদি বাদ্দি ও ক্লাউডিয়া কানে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন