এবার অস্ট্রেলিয়ায় সিয়াম-পূজার সিনেমা

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৪:২৫আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮:১০

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ছবি ‘শান’। একই দিনে মালয়েশিয়াতেও মুক্তি পায় ছবিটি। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলোচিত ছবিটি। 

এবার জানা গেলো রবিবার (৩ জুলাই) ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। সেখানে ছবিটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তানিম বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া জাগায় শান। তার ধারাবাহিকতায় দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। দেশের বাইরেও ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। তাই এবার আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। রবিবার থেকে সিডনিতে মুক্তির মাধ্যমে এখানে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমাহলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

এম রাহিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

সিয়াম আহমেদ ও পূজা চেরী অস্ট্রেলিয়ায় মুক্তির বিষয়ে পরিচালক রাহিম বলেন, ‘‘দর্শকদের ভালোবাসায় সিক্ত ‘শান’। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে। খবর নিয়েছি সেখানে দর্শকরা ছবিটি দেখে প্রশংসা করছেন। বিশেষ করে আমেরিকায় ‘শান’ দেখতে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। আশা করি সেখানে বসবাসরত বাংলাদেশিদেরও ছবিটি ভালো লাগবে।’

সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকস পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

/এমএম/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প