পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের ‘গার্লফ্রেন্ড চাই’

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১০:১৭আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:১৭

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলামের নতুন গানচিত্র প্রকাশ হয়েছে। এটির নাম ‘গার্লফ্রেন্ড চাই’। 

২ জুলাই ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হলো। গানটির কথা ও সুর করেছেন তৌহিদুল ইসলাম নিজেই, সংগীতায়োজন করেছেন শোভন রায়। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানচিত্রটিতে মডেল হিসেবে কাজ করেছেন ইমতু রাতিশ, সামিহা আক্তার ও তিন্নী। 

তৌহিদুল ইসলাম বলেন, ‘নতুনদের কথা চিন্তা করে গানটি করা হয়েছে। যারা একটু ভিন্ন কথার গান শুনতে চান তাদের জন্য এই গানটি করেছি।’ 

এর আগেও বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে ডিএমপির এই চৌকস কর্মকর্তার। তৌহিদুল ইসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘আমিতো এমনই’, ‘মিছে মায়া’, ‘আকাশ ভালোবাসি’, ‘দিন খারাপের দিনে’, ‘আমি বৃষ্টি হতে পারি’, ‘আমার সোনা বন্ধুরে’, ‘লতায় লতায়’, ‘কলিজাতে দাগ লেগেছে’, ‘একুশ আমার চেতনা’, ‘একদিন দেখা হবে’ প্রভৃতি।

/এনএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন