বাবা হারালেন শেহতাজ

বিনোদন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৩:১৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩:৪০

বাবা হারালেন মডেল ও কণ্ঠশিল্পী শেহতাজ মুনিরা। গতকাল (৪ জুলাই) দিনগত রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবা মো. আবুল হাশেম মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার। 

তিনি বলেন, ‘গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত আমরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। খুব একটা সময় আমরা পাইনি। রাতেই তিনি পরপারে চলে গেলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

জানা যায়, আজ (৫ জুলাই) বাদ যোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী